গোবিন্দগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা রিপোর্টার, গাইবান্ধা
|
২০২৬-০৬-০২ ১৬:৫৯
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন আব্দুর রশিদ শেখ (৫২) নামে এক ব্যক্তির গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত্যু আব্দুর রশিদ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের মোজাল হক শেখের ছেলে।মঙ্গলবার (২ জুন) সকালের দিকে উপজেলার ওই ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই দিন সকালে গ্রামবাসী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আব্দুর রশিদ শেখের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, হরিরামপুর গ্রাম থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।