শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় তিনটি মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

গাইবান্ধায় তিনটি মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ।

শুক্রবার (১ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা ব্যাপারী পাড়া গ্রামের মৃত্যুর কয়বার হোসেন ব্যাপারীর ছেলে কালাম মিয়া এবং ওই ইউনিয়নের সীচা মন্ডলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সামিউল হক।

 

পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচপীর ও সীচা এলাকায় অভিযান পরিচালনা করেন সুন্দরগঞ্জের কঞ্চিবড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন তারা ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তারসহ তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরও

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭