বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রসূতি সেজে নবজাতক চুরির চেষ্টা, স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রসূতি সেজে নবজাতক চুরির চেষ্টা, স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রসূতি সেজে নবজাতক চুরির চেষ্টার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী-স্ত্রীকে আটক করেছে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও বেশকয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক ( তদন্ত ওসি) স্বপন কুমার সরকার ।

এর আগে সোমবার (১০ আগস্ট ) সন্ধ্যায় দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে। ‎এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

আটকরা হচ্ছেন—গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শেফালী বেগম।

‎‎হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম সন্তান প্রসবের জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। প্রসবের পর নবজাতককে কোলে নিয়ে প্রসূতি বিভাগের ভেতরে ঘোরাফেরা করছিলেন শিশুটির দাদি জয়গুন বেওয়া।

‎‎এ সময় পাশের বেডে থাকা শেফালী বেগম শিশুটিকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সরল বিশ্বাসে শিশুটিকে তার কোলে তুলে দেন দাদি। এরপর বেশ কিছু সময় শিশুটিকে কোলে নিয়ে আদর-সোহাগ করেন শেফালী।

‎‎একপর্যায়ে শিশুটিকে শেফালীর কোলে রেখেই জয়গুন বেওয়া চিকিৎসকের কাছে যান। এই সুযোগে শেফালী শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার স্বামী সিরাজুল ইসলামও সঙ্গে ছিলেন।
‎‎

বিষয়টি বুঝতে পেরে শিশুটির দাদি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে হাসপাতালের নিচে নেমে তিনি দেখতে পান, শিশুটিকে নিয়ে শেফালীসহ কয়েকজন দ্রুত হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তার চিৎকার শুনে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে নবজাতকসহ শেফালী ও তার স্বামী সিরাজুল ইসলামকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
‎‎

হাসপাতালের নিরাপত্তাকর্মী লাল মিয়া জানান, চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকসহ ওই নারী ও তার স্বামীকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি শিশু চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, শেফালী বেগম প্রসূতি সেজে হাসপাতালে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে বাঁধা অবস্থায় অতিরিক্ত কাপড়ও পাওয়া গেছে। ওই কাপড় ব্যবহার করে পেট উঁচু করে প্রসূতি সাজার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।

‎এদিকে হাসপাতালের মতো নিরাপদ স্থানে নবজাতক চুরির এমন চেষ্টার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, 'নবজাতকসহ আটক দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩