রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবকের মৃত্যু : স্বজনদের দাবী ছিনতাইকারীর আঘাতে মুত্যু, পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবকের মৃত্যু : স্বজনদের দাবী ছিনতাইকারীর আঘাতে মুত্যু, পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে আঘাত প্রাপ্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ছিনতাইকারীদের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করলেও পুলিশ বলছে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের নাম ইয়ামিন (২৫)। তিনি ফেনী শহরতলীর মধ্যম চাঁড়িপুর গ্রামের চৌধুরী বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এর ফাইনাল বর্ষের টিটিসি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ও একটি বিস্কুট কারখানার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

নিহতের সহপাঠীরা জানান, ইয়ামিন সোমবার সকাল বেলায় পরীক্ষায় অংশ নেয়। দুপুর দেড়টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার থেকে একটি সিএনজি করে মহিপালের দিকে আসছিলেন। এসময় তিনি ফতেহপুর ফ্লাইওভার পর্যন্ত আসলে ছিনতাইকারী দল তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে তাকে রাস্তায় ফেলে দিয়ে মোবাইল ও ব্যাগটি নিয়ে যায়। সেখান থেকে আমরা ইয়ামিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। জরুরী বিভাগের চিকিৎসক তার অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমি বিকাল ৩ টার পর থেকে ডিউটি নিয়েছি। যখন ওই রোগীকে হাসপাতালে আনা হয়, তখন আমি ছিলাম না। যার কারণে ওই রোগীর কোন তথ্য দেয়া আমার পক্ষে সম্ভব নয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ইয়ামিন নামক ওই যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এদিকে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ইয়ামিন নামের ওই যুবকের মৃত্যুর পর বিষয়টি আমরা অবগত হয়েছি। তার মৃত্যু কাভার্ড ভ্যানের ধাক্কায় হয়েছে বলে শুনেছি। রাস্তায় লাগানো সিসিটিভির ফুটেজ হাতে আসলে ছিনতাইকারীর আঘাত নাকি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা বলা যাবে।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬