শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে শিবির নেতা খুন

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে শিবির নেতা খুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে সাইফুল্লাহ বারী (২৫) নামের এক শিবির নেতা খুন হয়েছেন। এ ঘটনায সালাউদ্দিন (২৮) নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ জুন) বিকেলের সাড়ে তিনটার দিকে উপজেলার শহরের বোনাপাড়া বাজারের চারমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে ।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি এবং ওই ইউনিয়নের শিমুল তাইর গোরস্থান পাড়ার হাবিবুর রহমান মাওলানার ছেলে ও রংপুর ধাপের সাতগরা মডেল মাদ্রাসার তৃতীয় বর্ষের আল কুরআন বিভাগের ছাত্র। গুরুতর আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজারের দুদু মিয়ার ছেলে।
অপরদিকে এ ঘটনায় অভিযুক্ত মুকুল মিয়া ও পলাশ আপন দুই ভাই। তারা একই ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মুকুল মিয়া বোনার পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তিনি বর্তমানে বহিষ্কৃত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে বোনারপাড়া বাজারে চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল মিয়া ও তার ভাই পলাশ মিয়া শিবির সভাপতি সাইফুল্লাহ বারী ওপর হামলা চালায়। এরপর মুকুল মিয়ার ছোট ভাই পলাশ মিয়া সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে আঘাত করলে গুরুতার রক্তাক্ত জখম হয়। এ সময় তার সাথে থাকা বন্ধু সালাউদ্দিনকে (২৮) ছুরিকাঘাত করেন তারা। পরে স্বজনরা সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্য রাত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন । গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথম স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের বিষয় নিয়ে সৃষ্ট ঘটনায় সাইফুল্লাহ খুন হয়েছে। এ বিষয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। প্রকৃত ঘটনা উৎঘাটন ও জড়িতদের গ্রেফতারের পুলিশি তৎপরতা চলছে ।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২