শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমরান সরকার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

শনিবার (২৩ মে) দুপুরের দিকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে শুক্রবার (২২ মে) গাইবান্ধা হাসপাতাল চিকিৎসারত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির বাবা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার একটি গ্রামের লিচু বাগানের পাশ দিয়ে যাচ্ছিল শিশুটি। ওই সময় ইমরান সরকার শিশুটিকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতর ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন । এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইমরান সরকারকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটক করে রাখে। ওইদিন রাতে ইমরানকে মুচলেকায় ছেড়ে দেন পুলিশ। গণপিটুনিতে আহত ইমরান সরকার গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শুক্রবার রাতে ইমরান সরকারকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইমরানকে গ্রেফতার করেন পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেই অভিযুক্ত ইমরান সরকারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে।

আরও

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭