শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীর গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে রোমান সরকার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

গ্রেফতারকৃত রোমান সরকার উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের মাসুদ রানার ছেলে।

রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ধানকুটি এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ধনকুঠি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী। এ সময় তাকে একা পেয়ে রোমান সরকার গলায় চাকু ঠেকিয়ে একটি ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এ খবর পেয়ে পুলিশ রোমান সরকারকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ওই শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার মামলার বিষয়টি আমলে নেয়া হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২