সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ মসজিদের মোয়াজ্জিন কারাগারে

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ মসজিদের মোয়াজ্জিন কারাগারে

গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় সাত বছরের শিশু ধর্ষণচেষ্টা অভিযোগে মনির হোসেন ( ২৩) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) ওই মোয়াজ্জেমকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক থাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাতুলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার ওই ইউনিয়নের কিশামতবাগচী গ্রামের মিলন মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার (২৬ জুন) বিকেলের দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনির হোসেন আকন্দপাড়া গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন এবং মক্তবে শিশুদের শিক্ষকতা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে মক্তবে পাঠদান শেষে অন্যান্য শিশুদের বাড়িতে পাঠিয়ে দেয় এবং সাত বছর বয়সী এক শিশুকে আটকে রাখেন মনির হোসেন। পরে ওই শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মুয়াজ্জিন মনির হোসেনকে আটক করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সাদুল্লাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭