শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা ঘটনায় হত্যাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা ঘটনায়  হত্যাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর

গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে তর্কের জের ধরে কিশোর রাহাতকে (১৫) পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদেরঊ বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর থেকে হত্যাকারী দুই কিশোর ও তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালের দিকে সদর উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হত্যাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন নিহতের পরিবার ও তাদের স্বজনরা।

 হত্যাকারী দুই কিশোরের মধ্যে রিফাত সাইদুল ইসলামের ছেলে ও সাকিব জনাব আলীর ছেলে। হত্যাকারী দুই কিশোর একই এলাকার বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলের দিকে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দীঘিতে গোসল করতে নামেন রিফাত (১৬) সাকিব (১৫) ও রাহাত (১৪)। গোসলের সময় তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে তর্ক শুরু হয়। এ সময় সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতেই রাহাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই ঘটনার পর আজ বুধবার সকালের দিকে নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে আশেপাশের বাড়ির লোকজন

ও স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয় ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানায়, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭