শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা ঘটনায় হত্যাকারী দুই কিশোরকে ঢাকায় গ্রেফতার

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা ঘটনায় হত্যাকারী দুই কিশোরকে ঢাকায় গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে তর্কের জের ধরে কিশোর রায়হানকে (১৫) পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় হত্যাকারী রিফাত (১৬)। ও শাকিব ( ১৫) নামের দুই কিশোরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ।

রোববার (১২ জুলাই) বিকেলের দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়

র‍্যাব জানায়, গত ১৬ জুন বিকেলের দিকে রিফাত, শাকিব মিয়া রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় হরিণ সিংহা পুকুরে গোসল করতে যান। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রায়হানকে মারপিট ও পানিতে চুবাতে থাকে। পরে অজ্ঞান অবস্থায় তাকে পুকুর পাড়ে ফেলে দুইজন পালিয়ে যায় । এরপর স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এই হত্যার ঘটনায় রায়হানের বাবা বাদী হয়ে ১৯ জুন গাইবান্ধা সদর থানায় রিফাত ও শাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে দুই জনই পালিয়ে ছিলেন। মামলাটির গুরুত্ব বিবেচনা করে গোয়েন্দা নজরদারি জোরদার করেন র‍্যাব। 

এর আগে শনিবার ( ১১ জুলাই) রাতে ঢাকায় পৃথক অভিযান চালিয়ে রিফাতকে বিমানবন্দর থানার সেন্টার পয়েন্টের একটি শপিং মলের সামন থেকে এবং শাকিবকে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেন ।
র‍্যাব জানায় , গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭