সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে হত্যা ,ভাঙচুর ও লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে হত্যা ,ভাঙচুর ও লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধী জের ধরে হত্যা ভাঙচুর ও লুটপাটের মামলার এজাহারভুক্ত আসামি সায়েদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাত তের গাইবান্ধার ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃত সায়েদ আলী সরকার উপজেলার নাকাই গ্রামের মৃত্যু আব্দুল মান্নান সরকারের ছেলে । তিনি ওই হত্যা মামলার ৫ নং এজাহারভুক্ত আসামি।

এর আগে আজ ভোররাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝপাড়া উত্তর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্প জানায়, মামলার বাদী শাহ আলেম পরিবারের দখলীয় জমি নিয়ে দীর্ঘদিন থেকে আর আসামিদের বিরোধ চলে আসছিল। প্রায় দেড় শতাংশ জমি দখলের উদ্দেশ্যে আসামিপক্ষ সেখানে সীমানা প্রাচীন নির্মাণের চেষ্টা করে । ওই বিরোধ নিষ্পত্তি লক্ষ্যে গত ১২ মে উভয় পক্ষের সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হলে তা মেনে নেয়নি আসামিপক্ষ। এ ঘটনার জের ধরে বাদী পক্ষের সদস্যদের উপর হামলা চালানো হয়। ওই হামলায় গুরুতর আহত হয় আনিসুর রহমান । তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৩ মে সকালের দিকে মারা যায় আনিসুর রহমান।

অভিযোগ রয়েছে, হামলার পর আসামিরা বাদী পক্ষের দুইটি মোটরসাইকেল আগুন দেয়, বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় । এছাড়াও নাকাই বাজারে আনিসুর রহমানের বিকাশ এজেন্ট এর দোকান ও তার চাচাতো ভাই মেহেদী হাসানের ফার্মেসির দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৫ মে গোবিন্দগঞ্জ থানায় হত্যা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর আসামিদের গ্রেফতার তৎপর হয়ে ওঠ। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‍্যাব- ১২ বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানিক দল অভিযান চালিয়ে সায়েদ আলী সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭