শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জমি লিখে না দেওয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধায় জমি লিখে না দেওয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত আনোয়ারুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসান পাড়া গ্রামের মৃত্যুর নজরুল ইসলামের ছেলে।

শনিবার ( ৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত শিমুলিয়া আক্তার শিউলি আসামি আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। প্রায় সময়ই আনারুল ইসলাম তার স্ত্রী শিমুলি আক্তার শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি প্রায়ই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এমন ঝগড়া বিবাদ এর মধ্যে শিউলি দুই শতক জমি ক্রয় করে টিনশেড ঘর নির্মাণ করে স্বামীসহ বসবাস করে আসছিলেন। এরপর শিউলির কাছ থেকে ওই দুই শতক জমি লিখে নেওয়ার জন্য আনোয়ারুল ইসলাম বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে গত ২২ মে বিকেল সাড়ে ৩ টির দিকে আনোয়ারুল ইসলাম ও তার অজ্ঞাত ২ -৩ জন সহযোগী মিলে শিউলিকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় শিউলির ভাই নুরুল ইসলাম। বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপন করে। আসামিদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। 
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‍্যাব-১৩ সিপিসি-৩ এবং ঢাকা উত্তরা র‍্যাব-১ সিপিসি-১ যৌথ অভিযানের দল শনিবার (৬ জুন) দুপুরের দিকে জি এম পি, গাজীপুরের বাসন থানা এলাকার গোরস্থান জোনাকি স্টোরের সামনে অভিযান পরিচালনা করে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি আনোয়ারুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২