সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর বাদল চন্দ্র বর্মন (৪৩) হত্যা মামলার প্রধান আসামিকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মন (২০) গোবিন্দগঞ্জ উপজেলার কোড়া গাছা (হিন্দু পাড়া) গ্রামের বাসিন্দা। 

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে মাদারীপুর সদর থানার কানাগাসিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।

র‍্যাব জানায়, শ্রী সাধন চন্দ্রের বর্মনের পরিবারের সাথে আসামি পরিবারের দীর্ঘদিন যাবত জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছিল । এরই জের ধরে গত বছর ২৪ অক্টোবর সকালে পূর্বপরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগিতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করেন এবং বাদল চন্দ্র বর্মনের উপর হামলা চালায়। 

এতে সে গুরুতর আহত হয় । তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসারত অবস্থায় ওইদিন বিকেলের দিকে মারা যায় বাদল চন্দ্র বর্মন।

এ ঘটনায় নিহতের ভাই শ্রী সাধন চন্দ্র বর্মন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের পর থেকে আসামি গ্রেফতার মাঠে নামে র‍্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-৮ ( মাদারীপুর) যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, ধর্ষণ, অপহরণসহ সব ধরনের গুরুত্বপূর্ণ অপরাধ দমনে র‍্যাব অভিযান অব্যাহত থাকবে ।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭