শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধূ সপ্না হত্যাকাণ্ডের সাথে জড়িত দের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় গৃহবধূ সপ্না হত্যাকাণ্ডের সাথে জড়িত দের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গৃহবধূ স্বপ্না খাতুন হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।শনিবার (৯ মে) বিকেলের দিকে উপজেলার বাসুদেবপুর বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, গৃহবধূ স্বপ্না খাতুন হত্যা মামলার বাদী মোখলেছ মিয়া, নিহত স্বপ্নার মা নুরজাহান বেগম ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৮ মাস আগে উপজেলার বেড়ামালঞ্চা গ্রামের সুজন মিয়ার সাথে স্বপ্না খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ি লোকজন যৌতুকের দাবিতে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। স্বপ্না খাতুন নিহত হবার আগের দিনও তাকে মারপিট করা হয বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
এ ঘটনায় নিহতের ভাই মোখলে মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনা অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।( মামলা নম্বর-০৮/১৫৪)।

মানববন্ধনে বক্তারা অভিযোগে আরো বলেন, মামলার আসামি সাইফুল ইসলামকে জামায়াতের কর্মী দাবি করে তাকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, জামায়াতের নেতা আজাদুল ইসলামসহ একটি মহল মামলা তুলে নেয়ার জন্য বাদীপক্ষকে ভয়-ভীতিসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। নিহতের ভাই ও মামলার বাদী মোখলেছ মিয়া বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে আসল অপরাধীদের আড়াল করতে একটি মহল তৎপর হয়ে ওঠেছে।

উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বলেন, এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্টি তাকে জড়িয়ে বিভিন্ন ভাবে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। স্বপ্না হত্যাকাণ্ডে আমাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২