শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ঈদের দাওয়াত দিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত-১

গাইবান্ধায় ঈদের দাওয়াত দিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত-১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঈদের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে বাস চাপায় প্রাণ হারালেন আব্দুল হামিদ ( ৫৫) নামের এক পথচারী।

বুধবার ( ২৭ মে) রাতে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালি এলাকায় এ ঘটনা ঘটে ।

 নিহত আব্দুল হামিদ উপজেলার দর বস্তু ইউনিয়নের বিশু বাড়ি গ্রামের মৃত্যু মনসুর আলী ছেলে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোজাফফর হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ পৌর শহরের এক নং ওয়ার্ডের এক আত্মীয়র বাড়িতে কোরবানির ঈদের দাওয়াত দিতে যান আব্দুল হামিদ । সেখান থেকে বাড়ি  ফেরার পথে ঢাকা -রংপুর মহাসড়কে উপজেলার বোয়ালি নামক স্থানে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানায়, ঈদ উপলক্ষে মহাসড়বে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের বোয়ালি নামক স্থানে সড়ক পারাপারের সময় একজন পথচারী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় । ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই বাসটিকে আটক করা সম্ভব হয়নি । 

আরও

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭