শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ধারালো অস্ত্রের মুখে ‌দুই ব্রাককর্মীর ৭ লক্ষ টাকা ছিনতাই

গাইবান্ধায় ধারালো অস্ত্রের মুখে ‌দুই ব্রাককর্মীর ৭ লক্ষ টাকা ছিনতাই

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে ব্রাক অফিসে ফেরার পথে অস্ত্রের মুখে দুই ব্রাক কর্মীর কাছ থেকে সাত লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা । এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীর কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা লুটপাট করেন তারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলের দিকে উপজেলার ফজলুলপুর ইউনিয়নের যমুনা নদীর মাঝপথে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার ফজলুলপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে ব্র্যাকের দুই কর্মী গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করেন। এরপর ব্রাক অফিস ফুলছড়ি উপজেলার দিকে ফিরছিলেন তারা। এ সময় যমুনা নদীর মাঝ পথে নৌকা পৌঁছালে কয়েক দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ধরিয়ে নৌকার গতিরোধ করেন এবং ব্র্যাকের দুই কর্মীকে জিম্মি করে তাদের কাছে থাকা গ্রাহকদের সঞ্চয়ের প্রায় সাত লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের মোবাইল ফোন ও তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা । প্রকাশ্য দিনের বেলায় এনজিও কর্মীদের কাছ থেকে টাকা ছিনতির ঘটনা নিয়ে ব্যবসায়ী এনজিও কর্মী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ভুক্তভোগীরা থানায় উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। এজাহার শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২