সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার চার আসামী গ্রেফতার

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার চার আসামী গ্রেফতার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী (২৫) হত্যার ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয়সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ২৪ জুন) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন । 

এর আগে সোমবার (২২ জুন) দিবাগত রাতে সাঘাটা থানায় এজাহারে ছয়জনার নাম উল্লেখ করে এবং ১৪-১৫ জন অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত সাইফুল্লাহ বারীব বাবা হাবিবুর রহমান মাওলানা। যাহার মামলা নম্বর ২৩/২০২৬ । এ পর্যন্ত ওই মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন, বোনারপাড়া ইউনিয়নের পূর্ববাটি গ্রামের আকবর খন্দকারের ছেলে আশরাফ খন্দকার (৩৫), পূর্ব শিমুলতাইড় গ্রামের শাহ আলমের ছেলে রবিউল ইসলাম ( ৪২), মৃত মকবুল হোসেনের ছেলে শাহ আলম ও চকদাঁতেয়া গ্রামের শওকত আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৫) ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, মামলায় এ পর্যন্ত নামীয় তিনজন ও তদন্তে পাওয়া একজনসহ চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে ।

উল্লেখ্য,  গত রোববার  ২১ জুন বিকেলের সাড়ে তিনটার দিকে বোনারপাড়া বাজারে চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল মিয়া ও তার ভাই পলাশ মিয়া ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারী ওপর হামলা চালায়। এরপর মুকুল মিয়ার ছোট ভাই পলাশ মিয়া সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে আঘাত করলে গুরুতার রক্তাক্ত জখম হয়। এ সময় তার সাথে থাকা বন্ধু সালাউদ্দিনকে (২৮) ছুরিকাঘাত করেন তারা। পরে স্বজনরা সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্য রাত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন । গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথম স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার ২২ জুন রাতেই তাকে ঢাকায় নেয়া হয়েছে।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭