শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বুদ্ধি -প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

গাইবান্ধায় বুদ্ধি -প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে ভাতিজা আতিকুর রহমান আতাবকে( ৪৮) গ্রেফতার করেছে র‍্যাব । গ্রেফতারকৃত আতিকুর রহমান আতাব উপজেলার মিরাপাড়া এলাকার মৃত্যু হোসেন আলীর ছেলে।

শুক্রবার ( ১২ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুগার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার মিরাপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়। 

 র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত আতিকুর রহমান আতাব একই বাড়িতে বসবাস করে আসছিল। গত ১৬ মে ওই নারী বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় ঘটনাটি তার শিশু কন্যা দেখে চিৎকার শুরু করে। অভিযোগ রয়েছে, তখন অভিযুক্ত শিশুটির গলাও চেপে ধরে। শিশুটির চিৎকার শুনে ভুক্তভোগী ভাবি ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্ত দ্রুত পালিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় ঘরের মধ্যে তাকে আটকে রাখা হলেও স্বজনদের সহায়তায় তিনি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ভাই বাদী হয়ে ১৭ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তাকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছেন। 

এরমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানীর দল শুক্রবার গভীর রাতে মিরাপাড়া নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । র‍্যাব-গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার কৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭