সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় 'জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই )সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, এনসিপি, শহীদ পরিবার সোসাইটি ও জুলাই যোদ্ধা সংসদ।

‎পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম, শহীদ সজলের মা শাহিনা বেগম, জুলাই যোদ্ধা মো. জাভেদ হোসেন, এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি প্রমুখ।
‎জেলা প্রশাসক বলেন, গাইবান্ধায় ৬ শহীদের কবরগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। আগামী প্রজন্ম যাতে বুঝতে পারে এগুলো জুলাই শহীদদের কবর। যারা কবর সংস্কারের কথা বলে তালবাহানা করেছে তাদের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

‎জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম বলেন, রক্তে লেখা ১৬ জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের অদম্য সাহস, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গভীর তাৎপর্য বহন করে। তিনি মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই দিবসটি বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা জোগায়।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭