শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে খাবারের ‎দোকান, নিরাপত্তা-পরিবেশ নিয়ে উদ্বেগ

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে খাবারের ‎দোকান, নিরাপত্তা-পরিবেশ নিয়ে উদ্বেগ

‎‎বিসিক আইন অনুযায়ী শিল্পনগরীর নির্ধারিত প্লট শুধুমাত্র শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে আবাসিক, বাণিজ্যিক বা খাবার দোকানের অনুমোদন নেই। কিন্তু গাইবান্ধায় আইন লঙ্ঘন করে বিসিক শিল্পনগরীর ভেতরে গড়ে উঠেছে একাধিক খাবারের দোকান। অভিযোগ উঠেছে, শুধু খরিদ্দার নয়, দোকানগুলোকে কেন্দ্র করে বিকেল থেকে রাত পর্যন্ত জমে উঠছে অবাঞ্ছিত আড্ডা। এতে শিল্পনগরীর নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারখানার মালিক ও শ্রমিকরা।

শনিবার ( ১১ জুলাই) সকালের দিকে বিসিক শিল্প নগরী এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় এমন চিত্র। ‎এলাকাবাসীর পক্ষ থেকেও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। খাবারের দোকানের কারণে বিসিক ও আশেপাশের এলাকা নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

‎সূত্রে জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ধানঘড়া এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতর চা-ভাত-ফাস্টফুডের দোকান দীর্ঘদিন ধরে চলছে। এসব দোকানের বিসিক কর্তৃপক্ষের বৈধ অনুমোদন নেই বলে অভিযোগ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানা মালিক বলেন, বিসিককে মাসোহারা দেয় কি না জানি না, তবে কাগজপত্র নেই। শিল্পনগরীতে কারখানা করতে গেলে বহু নিয়ম মানতে হয়, আর এরা কিছু না মেনেই ব্যবসা করছে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানগুলোতে শ্রমিক, বহিরাগত যুবক ও বিভিন্ন বয়সের মানুষের ভিড়। চা-সিগারেট আর ভাতের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা চলছে।

‎কারখানা মালিকদের মতে, শিল্পনগরীতে অপ্রয়োজনীয় মানুষের জটলা নিরাপত্তার জন্য বড় হুমকি। মালামাল চুরি, কারখানার রেকি করা, এমনকি অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে। কারণ দোকানগুলোতে গ্যাসের চুলা ও অসাবধানতায় আগুন লাগার সম্ভাবনা থাকে।

‎এ বিষয়ে গাইবান্ধা বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস বলেন, দোকানগুলো বিসিকের জায়গার বাইরে। তবে অভিযোগের বিষয়ে থানা ও জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২