শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফরের পূর্ব প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখতে আজ ফেনী আসছেন কৃষিমন্ত্রী

ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফরের পূর্ব প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখতে আজ ফেনী আসছেন কৃষিমন্ত্রী

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী উপজেলা সফরকে সামনে রেখে পূর্ব প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আজ শনিবার (১১ সেপ্টেম্বর) ফেনী আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

সফর সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রী কুমিল্লার নিজ বাড়ি থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য নির্ধারিত কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন।

এরপর একই দিন দুপুর ১২টায় ফেনী সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এদিন বিকেল ৫টায় তিনি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সফরকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে সরকারি সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর ফুলগাজী সফরের প্রস্তুতি ও অগ্রগতি সরেজমিনে দেখতে ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান।

আরও

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

সারা দেশ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও প...

২০২৬-০৯-১২ ১৫:৫০

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে ফেনীতে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন...

২০২৬-০৯-১২ ১৫:৪৯

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সারা দেশ

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফরিদপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে...

২০২৬-০৯-১২ ১৫:৪৭

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

সারা দেশ

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

পেশাগত ব্যস্ততা আর সংবাদ সংগ্রহের দৌড়ঝাঁপ থেকে খানিকটা দূরে গিয়ে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কুয়াকাটায় আনন্দভ্রম...

২০২৬-০৯-১২ ১৫:৪৬

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সারা দেশ

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

নীলফামারীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও...

২০২৬-০৯-১২ ১৫:৪৫