সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে লিটিল স্টার এন্ড ক্যাডেট কেয়ারের উদ্যোগে ফুটবল ফাইনাল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ফরিদপুরে লিটিল স্টার এন্ড ক্যাডেট কেয়ারের উদ্যোগে ফুটবল ফাইনাল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ফরিদপুরে লিটিল স্টার এন্ড ক্যাডেট কেয়ারের উদ্যোগে দিনব্যাপী ফুটবল ফাইনাল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ফরিদপুর মহিম স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাম দত্ত অতুল বিশ্বাস, অয়ন সাহা, পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুলিয়া আক্তার বুলু, টুটুল কুন্ডু ও শান্ত কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সাইদুল মোল্লা, মোহাম্মদ নাঈম, আলী আজগর, রিফাতুল ইসলাম হাসিব, শোয়াইব হাসান, তিলোত্তমা, বাঁধন সাহা, তানভির অয়ন, অনিক, জিৎ ঘোষ, বৃষ্টি, মাহি, শর্মিষ্ঠাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বল নিক্ষেপ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, নৃত্য পরিবেশনা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ফুটবল ম্যাচের রেফারিদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় জুনিয়র ফুটবলে সবুজ দল এবং সিনিয়র ফুটবলে নীল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটিল স্টার এন্ড ক্যাডেট কেয়ারের পরিচালক সুমন কুমার মিত্র এবং সঞ্চালনা করেন নাইম মাহমুদ। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সমাপনী আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ, সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭