বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সংগঠন - গ্রিন ফোর্স বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত মহিম ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন গ্রিন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সদস্যরা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহিম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ, গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট পলি,সাধারণ সম্পাদক এস এম সাহান,সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন, সহ-সভাপতি অহিদুজ্জামান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া খান সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন হিউম্যান প্রসপারিটি ফাউন্ডেশন, রিলায়েন্স ডেভেলপমেন্ট সোসাইটি ও ফরিদপুর রয়েল জেনারেল হাসপাতাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজেদের বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২