বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফরাসি ওপেন দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়

ফরাসি ওপেন দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বর্তমান সময়ে বিশ্বের শীর্ষ টেনিস তারকা ইয়ানিক সিনার। এক নম্বর টেনিস খেলোয়াড় চোটের কাছে হার মানতে বাধ্য হলেন। আর্জেন্টিনার হুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর কাছে হারলেন ৬-৩, ৬-২, ৫-৭, ১-৬, ১-৬ গেমে।

তৃতীয় সেট থেকে শারীরিক সমস্যা শুরু হয় সিনারের। পুরো ম্যাচ খেললেও শেষ পর্যন্ত জিতে কোর্ট ছাড়তে পারলেন না। ফলে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যামের স্বপ্নও অধরা থেকে গেল এ বছরের মতো।

বিশ্বের এক নম্বর খেলোয়াড় এক সময় জয় থেকে এক গেম দূরে ছিলেন। সেরুন্দোলোর বিরুদ্ধে প্রথম দু’টি সেট জেতার পর তৃতীয় সেটে ৫-১ এগিয়ে ছিলেন। তারপর থেকেই শরীরে সমস্যা শুরু হয়। নিজের সার্ভিসে ম্যাচ শেষ করার সুযোগ থাকলেও পারেননি। উল্টো টানা ১৫টি পয়েন্ট হেরে সেরুন্দোলোকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। ৪-৫ এবং ০-৪০ পিছিয়ে থাকার সময় সিনার বাধ্য হন মেডিক্যাল টাইমআউট নিতে।

ফেরার পর কোর্টে আর সেই ছন্দ দেখাই যায়নি। বোঝাই যাচ্ছিল হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। ইতালির এই খেলোয়াড় দৌড়াতেও পারছিলেন না। সেরুন্দোলো পুরোপুরি সেই সুযোগ নেন। শেষ ২০টি গেমের ১৮টি জিতে প্রতিযোগিতার সবচেয়ে বড় অঘটন ঘটালেন বৃহস্পতিবার। বিশ্বের ৫৬ নম্বর সেরুন্দোলো ২৬ বছর পর প্রথম খেলোয়াড় হিসাবে তৃতীয় রাউন্ডে ওঠার আগেই কোনও শীর্ষ বাছাইকে ছিটকে দিলেন। শেষ বার এই কাজ করেছিলেন ক্যারল কুসেরা।

জয়ের পর সেরুন্দোলো বলেন, ‘খুব দুঃখ লাগছে সিনারের জন্য। আমি কোনও সেটেই তিনটের বেশি গেম জিততে পারিনি। তাই নিজেকে ভাগ্যবান বলব। সিনারই যোগ্য ছিল জয়ের ব্যাপারে। জানি না কী হয়েছে। ওর দ্রুত সুস্থতা কামনা করি।’

ট্রফি ক্যাবিনেটে কেবল ফরাসি ওপেনটাই নেই সিনারের। এ বছর কার্লোস আলকারাজ়‌ চোটের কারণে না খেলায় সিনারের সামনে বড় সুযোগ ছিল। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জিতে সে দিকে এক ধাপও এগিয়েওছিলেন। কিন্তু চোট তার স্বপ্নপূরণ হতে দিল না।

ওপেন যুগে বিশ্বের সপ্তম খেলোয়াড় হিসাবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের সুযোগ ছিল সিনারের কাছে। টানা ৩০টি ম্যাচ জিতে খেলতে নেমেছিলেন; কিন্তু চোটের জন্য অন্তত সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁকে।

গত বছর ফাইনাল খেলেছিলেন সিনার। আলকারাজের বিরুদ্ধে তিন বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাজে লাগাতে পারেননি। ম্যাচও হারতে হয়। শেষ ৯টি গ্র্যান্ড স্ল্যাম সিনার এবং আলকারাজ় নিজেদের মধ্যে জিতেছেন। এ বার দু’জনের কেউই না থাকায় সবচেয়ে সুবিধা হল নোভাক জোকোভিচের। তিনি ২৫তম গ্র্যান্ড স্ল্যাম এ বার ঘরে তুলতে পারেন।

সিনার অসুস্থ হয়ে পড়ার পর তার কোচিং দল সব রকম ভাবে চেষ্টা করেছে উজ্জীবিত করার। তবে সিনারের শারীরিক অবস্থা এবং প্যারিসের প্রবল গরম ইতালির খেলোয়াড়কে ছন্দে ফিরতে দেয়নি।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯