রবিবার, ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঢাকার পথে, পৌঁছাবে সোমবার

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঢাকার পথে, পৌঁছাবে সোমবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। সব প্রক্রিয়া শেষে লিমনের নিথর দেহ নিয়ে একটি ফ্লাইট এখন ঢাকার পথে। আগামীকাল (সোমবার) সকালে মরদেহটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস রোববার (০৩ মে) জানিয়েছে, দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ৪ মে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

এর আগে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর এই ব্যবস্থা গ্রহণ করে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জামিল আহমেদ লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া অন্য বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

আরও

রাজধানীর যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল, কী আছে এতে

জাতীয়

রাজধানীর যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল, কী আছে এতে

রাজধানী ঢাকার যানজট কমাতে নতুন উদ্যোগ হিসেবে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই (ফিজ...

২০২৬-০৫-০২ ২২:১৩

রাতে যেসব জেলায় অতিভারী বর্ষণের সঙ্গে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জাতীয়

রাতে যেসব জেলায় অতিভারী বর্ষণের সঙ্গে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে আগামী ৫ দিন দ...

২০২৬-০৫-০২ ২১:৫৫

৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে: তারেক রহমান

জাতীয়

৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন অস্ত্র...

২০২৬-০৫-০২ ২০:৫৩

ভারত থেকে গরু আমদানির অনুমতি নিয়ে ছড়ানো তথ্য ভুয়া: মন্ত্রণালয়

জাতীয়

ভারত থেকে গরু আমদানির অনুমতি নিয়ে ছড়ানো তথ্য ভুয়া: মন্ত্রণালয়

ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর...

২০২৬-০৫-০২ ১৮:৪০

দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

২০২৬-০৫-০২ ১৮:০৪

চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল এলো চট্টগ্রাম বন্দরে

জাতীয়

চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল এলো চট্টগ্রাম বন্দরে

দেশের জ্বালানি চাহিদা পূরণে চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। স...

২০২৬-০৫-০২ ১৭:৩৯