সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফিফার কাছে যে নিশ্চয়তা চাইলেন ইরানের ফুটবলপ্রধান

ফিফার কাছে যে নিশ্চয়তা চাইলেন ইরানের ফুটবলপ্রধান

আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেবেন ইরান। তবে এই ব্যাপারে ফিফার কাছে বিশেষ এক নিশ্চয়তা দাবি করেছে ইরান ফুটবল ফেডারেশন প্রধান মেহেদি তাজ। জুনে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে ইরান যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বা রাষ্ট্রীয় প্রতীককে যেনো অসম্মান না করা হয় বলে ফিফার কাছে নিশ্চয়তার চেয়েছেন মেহেদি তাজ।

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়ার সময় অভিবাসন কর্মকর্তাদের হাতে অসম্মানজনক আচরণের শিকার হয়েছেন তাজসহ একটি প্রতিনিধিদল।

তাদের সবাইকে কানাডার সীমান্ত থেকে ফিরিয়েও দেওয়া হয় বলে জানা যায়।

কানাডার সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের তাজ বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্তটি তাদের নিজস্ব ছিল।এদিকে কানাডার অভিবাসন মন্ত্রী পরে সংসদকে বিষয়টি খোলাশ করেছেন। তিনি জানান, আইআরজিসির সঙ্গে যোগসূত্র থাকায় ইরান ফুটবল পরিচালনা সংস্থা প্রধানের (এফএফআইআরআই) ভিসা বাতিল করা হয়েছিলো।

তবে ভিসা বাতিলের সিদ্ধান্তের সময় এফএফআইআরআই প্রধান কানাডার উদ্দেশে বিমানে ছিলেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পর  ২০২৪ সালে কানাডাও আইআরজিসি-কে  একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে মেহেদি তাজ বলেছেন, বিশ্বকাপের আয়োজক কোন দেশের প্রতিনিধিত্ব করে না। তাই ফিফাকেই নিশ্চিত করতে হবে ইরানি প্রতিনিধি দলকে নিয়ে কোনো নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি না হয়।

তাজ হুঁশিয়ারি দিয়ে আরো বলেন,‘ফিফার কাছ থেকে এই ধরনের সুনির্দিষ্ট গ্যারান্টি না পায়, তবে ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকেই ফিরে আসতে পারে।’

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম কানাডার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এফএফআইআরআইকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে আরো বলা হয়েছে, ২০ মে সুইজারল্যান্ডের জুরিখে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যেএকটি বৈঠকের জন্য এফএফআইআরআইকে প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিফা বিশ্বকাপে ইরানি খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। কিন্তু আইআরজিসির সঙ্গে সম্পর্কযুক্ত কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

খেলাধুলা

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় ন...

২০২৬-০৭-০৪ ১৩:৫৩

পেলে-এমবাপেকে ছাড়ালেন মেসি, ভোজিনহার অনন্য ৮

খেলাধুলা

পেলে-এমবাপেকে ছাড়ালেন মেসি, ভোজিনহার অনন্য ৮

গ্রুপ পর্বে সহজেই ম্যাচ জেতা আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হলো কেপ ভার্দের বিপক্ষে। লিওনেল মেসি করলেন এই আসরের সপ্তম গ...

২০২৬-০৭-০৪ ১১:৫৭

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

খেলাধুলা

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

বিশ্বকাপের মাঠে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সাফল্যের মধ্যেও মানবিকতায় আবারও নজর কাড়লেন...

২০২৬-০৭-০৪ ১০:১৪

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিসর

খেলাধুলা

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিসর

১৯৩৪ বিশ্বকাপেই কেবল নকআউটে খেলেছিল মিসর। যদিও ওই আসরই ছিল সরাসরি নকআউট পদ্ধতিতে, যেখানে হাঙ্গেরির কাছে হেরে তাদের যাত্র...

২০২৬-০৭-০৪ ০৮:১৮