রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেসবুকে শেষ বিষণ্ন বার্তা, কয়েক ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

ফেসবুকে শেষ বিষণ্ন বার্তা, কয়েক ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় নিজ বাসা থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, বিজয় পালের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষণ্নতা ও মানসিক কষ্টের ইঙ্গিতবাহী কয়েকটি পোস্ট করেছিলেন। এসব পোস্ট নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ পারিবারিক সমস্যার সম্ভাবনার কথা বললেও, এ বিষয়ে এখন পর্যন্ত পরিবার কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তাই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”

আরও

সোনারগাঁয়ে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

সারা দেশ

সোনারগাঁয়ে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার...

২০২৬-১০-১১ ১৬:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

সারা দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলি...

২০২৬-১০-১১ ১৬:১৪

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

সারা দেশ

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে দুই বাড়িতে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের দগ্ধ-৪জন এবং কে...

২০২৬-১০-১১ ১৬:১৩

টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর স্বপ্ন ৫০ জনের কর্মসংস্থান

সারা দেশ

টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর স্বপ্ন ৫০ জনের কর্মসংস্থান

ইউটিউবে মাশরুম চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ছোট্ট একটি টিনের ঘরে মাশরুম চাষ শুরু করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন...

২০২৬-১০-১০ ২৩:৫১