রবিবার, ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১১টায় ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে কর্মরত সকল সাংবাদিকের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

সাপ্তাহিক স্বদেশ পত্র  সম্পাদক এন এন জীবন এবং দৈনিক ডিজিটাল সময়–এর সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন,  চ্যানেল আই এর ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউ'র জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র সাবেক কেন্দ্রীয় সাধরন সম্পাদক জসিম মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, বিএমইউজে ফেনীর সভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া ও সিনিয়র সাংবাদিক এম এ সাঈদ খান, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক দুলাল তালুকদার,  ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ কামাল, একাত্তর টেলিভিশন ও দৈনিক যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, গ্রীন টিভি প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম রাজু, আমাদের সময় প্রতিনিধি কবির আহমেদ নাছির এবং সরেজমিন প্রতিনিধি চুমকি আক্তারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে এবং নদীতে ভাসিয়ে দেওয়ার মতো নৃশংস পরিকল্পনা ছিল, যা স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত।

বক্তারা এ ঘটনায় ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামি ও হামলার নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, অতীতেও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারেনি। স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে খাবারের ‎দোকান, নিরাপত্তা-পরিবেশ নিয়ে উদ্বেগ

সারা দেশ

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে খাবারের ‎দোকান, নিরাপত্তা-পরিবেশ নিয়ে উদ্বেগ

‎‎বিসিক আইন অনুযায়ী শিল্পনগরীর নির্ধারিত প্লট শুধুমাত্র শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে আবাসিক, বাণিজ...

২০২৬-০৭-১১ ২০:৩৪

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে কিছু কাজ করা প্রয়োজন-কেসিসি প্রশাসক

সারা দেশ

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে কিছু কাজ করা প্রয়োজন-কেসিসি প্রশাসক

খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে এক জরুরি সভা আজ শনিবার সকালে নগর ভবনের জিআইজেড...

২০২৬-০৭-১১ ২০:৩২

স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু

সারা দেশ

স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবাসী ব্যবসায়ী ও সমাজকর্মী শাখাওয়াত হোসেনের আর্থিক সহযোগিতায় ও স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব...

২০২৬-০৭-১১ ২০:৩১

ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সারা দেশ

ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-১১ ২০:১১

মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

সারা দেশ

মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কারের প্রতিবাদে শনিবার দুপুরে শালিখা উপজেলা বিএনপ...

২০২৬-০৭-১১ ২০:০৬

সেনাবাহিনী দিয়ে মুহুরী-কহুয়া নদীর বাঁধ বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন

সারা দেশ

সেনাবাহিনী দিয়ে মুহুরী-কহুয়া নদীর বাঁধ বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদিত ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁ...

২০২৬-০৭-১১ ২০:০৫