সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে প্রাইমারি স্কুল ফিডিং এ 'পঁচা' বনরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানকে শোকজ

ফেনীতে প্রাইমারি স্কুল ফিডিং এ 'পঁচা' বনরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানকে শোকজ

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ছত্রাকযুক্ত ও দুর্গন্ধযুক্ত বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান স্বদেশ পল্লী লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তাহেরুল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বদেশ পল্লী কর্তৃক ১৫১ প্যাকেট বনরুটি সরবরাহ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের সময় দেখা যায়- অধিকাংশ বনরুটি দুর্গন্ধযুক্ত ও অন্তত ১৭টি রুটির ভেতরে কালচে ছত্রাকের দাগ রয়েছে। বিষয়টি প্রকাশ্যে এলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

এদিকে মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তাহেরুল ইসলাম স্বাক্ষরিত শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সরবরাহকৃত খাদ্যসামগ্রীর মধ্যে কোনো ত্রুটি, সমস্যা বা অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমপরিমাণ মানসম্মত বনরুটি, সিদ্ধ ডিম ও কলা দিয়ে পরিবর্তনের নির্দেশনা কার্যাদেশে স্পষ্টভাবে ছিল। কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠান সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়নি।

নোটিশে আরও বলা হয়, এমন কার্যক্রমে কোমলমতি শিক্ষার্থীদের অসুস্থতা বা জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে ও সরকারি স্কুল ফিডিং কর্মসূচির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। শোকজ নোটিশটি স্বদেশ পল্লী লিমিটেডের উপজেলা কো-অর্ডিনেটর শাহ নেওয়াজের কাছে পাঠানো হয়েছে।

সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তাহেরুল ইসলাম বলেন, পিডি অফিসের নির্দেশে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, বিষয়টি জানার পরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। শিশুদের খাবারের ক্ষেত্রে কোনো অবহেলা বরদাশত করা হবে না।

আরও

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

সারা দেশ

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

প্রাইভেটকার তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জুলাই) দুপুরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরী...

২০২৬-০৭-০৫ ১৯:৫৫

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

সারা দেশ

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসে...

২০২৬-০৭-০৫ ১৯:৫১

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়া...

২০২৬-০৭-০৫ ১৯:৫০

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

সারা দেশ

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাই...

২০২৬-০৭-০৫ ১৯:৪৯