রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে দেয়া হবে হাম রুবেলা টিকা

ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে দেয়া হবে হাম রুবেলা টিকা

ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে সর্বমোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২০ এপ্রিল শুরু হবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। ১১ কর্মদিবস ব্যাপী এই ক্যাম্পেইনের প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি ও পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। টিকাদান ক্যাম্পেইনে ফেনী জেলার কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২, মোট লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৩ হাজার ৪২১।

আগামী ২০ এপ্রিল সোমবার হতে প্রতি কর্মদিবসে ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। যারা ইতিপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ MR টিকা নিয়েছেন তাদেরকেসহ ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। টিকা গ্রহনের জন্য vaxEPI.gov.bd এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

এসময় ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেক সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২