রবিবার, ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর পরশুরামের কিসমত শালধরে ৫০০ পরিবারে ঘুম নেই, স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা

ফেনীর পরশুরামের কিসমত শালধরে ৫০০ পরিবারে ঘুম নেই, স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা

ফেনীর পরশুরামের কিসমত শালধর গ্রামে এখন ঘুম নেই প্রায় ৫০০ পরিবারের চোখে। মুহুরী নদীর বেড়িবাঁধের তীব্র ভাঙন আতঙ্কে দিন কাটছে এই এলাকার হাজারো বাসিন্দার।

‎উপজেলার চিথলিয়া ইউনিয়নের কিসমত শালধর গ্রামে মুহুরী নদীর ২৫০ মিটার ঝুঁকিপূর্ণ বাঁধের মেরামত কাজ শুরু হলেও স্থানীয়দের মন থেকে কাটেনি আতঙ্ক। চলমান কাজের উত্তর পাশে মোল্লাবাড়ি সংলগ্ন আরও প্রায় ২০০ মিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দৃশ্যমান রয়েছে। বর্ষা বা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেলে যেকোনো মুহূর্তে এই অংশটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

‎ঝুঁকিপূর্ণ ২০০ মিটার অংশে সরকারি কোনো টেকসই উদ্যোগ বা তৎপরতা না দেখে, নিজেদের শেষ সম্বল ঘরবাড়ি ও ফসল রক্ষা করতে শেষ পর্যন্ত বুক বেঁধে মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসী নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বাঁধের দুর্বলতম স্থানগুলোতে বালুর বস্তা ফেলছেন এবং বাঁশ গেড়ে ভাঙন ঠেকাতে প্রতিরোধক তৈরি করেছেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, এই সামান্য চেষ্টা প্রকৃতির রুদ্ররূপের সামনে কতটুকু টিকবে তা নিয়ে তারা চরম সংশয়ে আছেন।

‎তাদের দাবি দ্রুত তম সময়ের মধ্যে ২০০ মিটার ঝুঁকিপূর্ণ বাঁধ স্থায়ী এবং টেকসইভাবে মেরামত করা না হলে, মুহুরী নদীর পানি সামান্য বাড়ার সাথে সাথেই বাঁধ উপচে হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করবে। আর এতে মুহূর্তেই তলিয়ে যাবে শত শত ঘরবাড়ি, ফসল জমি ও ক্ষতিগ্রস্ত হবে ৪০০ থেকে ৫০০টি পরিবার।

‎কিসমত শালধর গ্রামের মোল্লা বাড়ির আবু আহমেদ মোল্লা জানান,গতবারের বন্যায় বেড়িবাঁধের এক ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করেছে। দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ মেপে নিয়ে কাজ শুরু করেছে। সেখানে বাঁধ তৈরি   হলে পানির চাপে এ পাশের বাঁধ ভেঙ্গে যাবে। ৪০০-৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশাসন যেন কালক্ষেপণ না করে দ্রুত এই ২০০ মিটার ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সংস্কারে এগিয়ে আসে।

‎চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, মোল্লা বাড়ির পাশে উত্তর পাশের বাঁধটি  ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি দ্রুত মেরামতের উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

‎ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী  প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো জরুরী ভিত্তিতে মেরামতে কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সকল বাঁধ মেরামত করা হবে।

আরও

গোসাইরহাটে রহস্যজনকভাবে উত্তপ্ত মাটি, পানি দিয়েও কমেনি তাপ

সারা দেশ

গোসাইরহাটে রহস্যজনকভাবে উত্তপ্ত মাটি, পানি দিয়েও কমেনি তাপ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ওঠার ঘটনা ঘটেছে। টানা ৪৮...

২০২৬-০৬-০৭ ১২:১৯

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সারা দেশ

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গার্ড ও র...

২০২৬-০৬-০৭ ১১:৩৬

‘পুশইন’ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

সারা দেশ

‘পুশইন’ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন চেষ্টার ঘটনায় সর্বো...

২০২৬-০৬-০৭ ০৯:০২

রামিসার জন্য ন্যায়বিচার, না কি শুধু একটি রায়!

সারা দেশ

রামিসার জন্য ন্যায়বিচার, না কি শুধু একটি রায়!

দেশজুড়ে আলোড়ন তোলা রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার শেষে রায় ঘোষণা হয়েছে। একটি শিশুকে ঘিরে সংঘটিত নৃশংস এই অপরাধের ঘটনায়...

২০২৬-০৬-০৭ ০০:১৩

গাইবান্ধায় জমি লিখে না দেওয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় জমি লিখে না দেওয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী আনোয়ারুল ইসলামকে...

২০২৬-০৬-০৬ ২৩:৪৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

সারা দেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

রংপুরের মিঠাপুকুরে সংগঠনবিরোধী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. কামরুজ্জামান সেলিম নামের এক নেতাকে দলের সব ধরণের দ...

২০২৬-০৬-০৬ ২৩:৪২