মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ফেনীর ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে  ক্রীড়া সামগ্রী বিতরণ

ফেনী সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫টি স্কুল, ৬টি কলেজ, ১২টি মাদ্রাসা, ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন ফেনী-২ (ফেনী সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

​ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং উপজেলা শিক্ষা সুপারভাইজার কামরুন্নাহার।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীদের শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত মাঠপর্যায়ে খেলাধুলার আয়োজন ও সুযোগ তৈরি করা জরুরি। প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার সরঞ্জাম পৌঁছানোর মাধ্যমে এ চর্চা আরও গতি পাবে।

​অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ইউএনও সুলতানা নাসরিন কান্তা জানান, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে স্থানীয় ক্রীড়া অবকাঠামো ও সরঞ্জাম বৃদ্ধিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭