বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী সোনাগাজীতে স্বামী ও শাশুড়ির সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

ফেনী সোনাগাজীতে স্বামী ও শাশুড়ির সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

ফেনীর সোনাগাজীর আমিরাবাদে স্বামী ও শাশুড়ির সাথে ঝগড়া করে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে গৃহবধূর পরিবারের দাবি এটি ‘হত্যাকাণ্ড’।

অনুসন্ধান কালে স্থানীয় ও সোনাগাজী মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যম আহমদপুর গ্রামে মায়মুনা আক্তার রিয়া (১৬) স্বামী - মোঃ আরিফ হোসেন তারেক, পিতা- মোঃ ইব্রাহিম নামীয় ভিকটিম তার স্বামী ও শাশুড়ির সাথে ঝগড়া করে  নিজের রুমে ওড়না দিয়ে ভুতুরের  সাথে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেন। 

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানাযায়, মায়মুনা আক্তার রিয়া তাহার স্বামী মোঃ আরিফ হোসেন তারেককে তার নানার বাড়িতে বেড়াতে নিয়ে  যাওয়ার কথা বললে  তাহার শাশুড়ী শরিফা খাতুন (৪৬) যাইতে নিষেধ করেন। এই বিষয়ে শাশুড়ী ও স্বামীর সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে রিয়াকে তাহার স্বামী মোঃ আরিফ হোসেন তারেক মারধোর করে। একপর্যায়ে রিয়া তাহার রুমে ডুকে দরজা বন্ধ করে দেয়। 

পরবর্তীতে তাহার রুমের দরজা বন্ধ দেখে ও কোন সাড়াশব্দ না পেয়ে তার শশুর মোঃ আলম (৪৮) ঘরের টিনের বেড়ার ফাঁকা অংশ দিয়ে রুমে ডুকে তাকে ঘরের ভুতুরের সাথে গলার ওড়না দিয়ে ফাঁস লাগানো দেখতে পেয়ে পরিবারের অনান্য  সদস্যদের সহায়তায় নামিয়ে আনেন।

স্থানীয় একজন গ্রাম্য ডাক্তারকে ডাকলে তিনি রিয়াকে মৃত ঘোষণা করেন। 

রিয়ার পিতা সহ স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে তাহারা সন্দেহ করেন যে রিয়ার স্বামী, শাশুড়ী, শশুর মিলে তাকে নির্যাতন করে মেরে ঘরে ঝুলিয়ে রাখেন। 

এই ঘটনায় সোনাগাজী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল সম্পন্ন করেন এবং রিয়ার স্বামী মোঃ আরিফ হোসেন তারেককে আটক করে থানায় নিয়ে আসেন।

আরও

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

সারা দেশ

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের ম...

২০২৬-০৭-০৭ ২০:৪১

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

সারা দেশ

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২ থেকে ১৩ কেজি, সে বয়সেই ঝিনাইদহের দুই বছরের শিশু মাইমুনা মাথায় বহন করছে প্রায় ১২ কেজি...

২০২৬-০৭-০৭ ২০:৩৮

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

সারা দেশ

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে প...

২০২৬-০৭-০৭ ২০:২৮

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

সারা দেশ

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

উদ্বোধনের আগেই ধসে পড়েছে পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ১ কোটি ১৬ লাখ টাকার বেশি ব্যয়ের একটি আরসিসি গার্ডার সেতু। সেতুর ব...

২০২৬-০৭-০৭ ১৮:৫৮

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

সারা দেশ

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

রাজনীতিতে সবাই নেতা হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দ...

২০২৬-০৭-০৭ ১৮:৫৬