বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি উত্তরপত্র পাঠাতে নতুন নির্দেশনা, বাধ্যতামূলক কমলা কাপড়ের প্যাকেট

এসএসসি উত্তরপত্র পাঠাতে নতুন নির্দেশনা, বাধ্যতামূলক কমলা কাপড়ের প্যাকেট

এসএসসি পরীক্ষার ওএমআর (OMR) শিট ও উত্তরপত্র শিক্ষা বোর্ডে পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা–২০২৬-এর উত্তরপত্র ও ওএমআর শিট ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত কমলা রঙের কাপড়ের প্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক। তবে কিছু কেন্দ্র নিয়ম না মেনে সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে উত্তরপত্র পাঠাচ্ছে, যা বোর্ডের প্রশাসনিক ও ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছে।

এ কারণে নিয়ম মেনে নির্ধারিত রঙের কাপড় ব্যবহারের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত চারটি বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। এবার মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৩ হাজারের বেশি।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২