এসএসসি পরীক্ষার ‘রুটিন না দেওয়ার’ খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা প্রতিবেদক
|
২০২৬-০৪-১৭ ১৫:১১
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়ানো একটি খবরকে অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না, কোন বিষয়ে পরীক্ষা হবে তা জানা যাবে পরীক্ষার হলে’—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ গুজব।
শুক্রবার (১৭ এপ্রিল) এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় জানায়, এসএসসি পরীক্ষা সংক্রান্ত এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।