বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি পরীক্ষা শুরু: জরুরি নির্দেশনা

এসএসসি পরীক্ষা শুরু: জরুরি নির্দেশনা

আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে অনুষ্ঠিত করার জন্য কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন, আর নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশগ্রহণ করবেন। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

পরীক্ষার তিন দিন পূর্বে ট্রেজারিতে বা খানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে বিবরণী তালিকা যাচাই করতে হবে। এই যাচাইয়ে উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের। প্রশ্নপত্র দুই সেট করে প্রস্তুত হবে—সৃজনশীল  এবং বহুনির্বাচনি —এবং পরীক্ষার তারিখ অনুযায়ী খামে প্যাকেট করতে হবে। যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্যাকেট সাজিয়ে খামের গাম লাগিয়ে কার্টুন টেপ দিয়ে মুড়িয়ে নিতে হবে এবং খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড লেখা বাধ্যতামূলক। কোনো ত্রুটি হলে কেন্দ্রসচিব দায়ী হবেন।

ট্রেজারি থেকে প্রতিদিনের প্রশ্নপত্রের খাম গ্রহণ করতে হবে, যা ট্যাগ অফিসার এবং পুলিশ প্রহরা সঙ্গে নিয়ে কেন্দ্রে আনা হবে। মোবাইল ফোনে প্রদত্ত সেট কোড যাচাই করার পর খাম খোলা যাবে। অন্য সেটের খাম ট্রংকজাত করে রাখতে হবে এবং অব্যবহৃত সেটের খাম অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত দিতে হবে। নির্ধারিত সেট কোডের পরিবর্তে অন্য কোনো সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা নিলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২