শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি-এইচএসসি পরীক্ষা কোন মাসে হবে, সিদ্ধান্ত হতে পারে বুধবার

এসএসসি-এইচএসসি পরীক্ষা কোন মাসে হবে, সিদ্ধান্ত হতে পারে বুধবার

দীর্ঘদিন ধরে চলে আসা একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। সেশন গ্যাপ কমিয়ে বছরের পরীক্ষা বছরে শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিষয়টি একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে জটিলও। এ কারণে বিশেষজ্ঞ ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে বুধবার (১৩ মে) বৈঠক ডাকা হয়েছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে বৈঠক হবে। এতে সারাদেশে অংশীজনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

মঙ্গলবার (১২ মে) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, দুপুর ১২টায় সভা শুরু হবে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভাপতিত্ব করবেন। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

ডিসেম্বর হবে পরীক্ষার মাস, জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু

দেশের শিক্ষাব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক- তিন স্তর। প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে এখন কোনো পাবলিক পরীক্ষা হয় না। ফলে প্রাথমিক শেষ করে মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে কোনো সেশনজট নেই।

মাধ্যমিক স্তরে দশম শ্রেণির পর পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এতদিন এ পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষ শেষ হওয়ার দুই মাস পর নেওয়া হতো। যদিও করোনাকালে তা আরও পিছিয়ে যায় এবং এখনো এ পরীক্ষার সময়সূচি এলোমেলো।

অন্যদিকে এসএসসি পরীক্ষার ফল যেহেতু জুন-জুলাই মাসের দিকে প্রকাশ করা হয়, সেজন্য উচ্চমাধ্যমিকের একাদশে ভর্তি ও ক্লাস শুরু হয় জুলাই-আগস্টে। একাদশ-দ্বাদশ শেষ করে এইচএসসি ও সমমান পরীক্ষাও নেওয়া হয় জুলাই-আগস্টের দিকেই।

আর এইচএসসি পাসের পর দুই থেকে তিনমাস ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি হন শিক্ষার্থীরা। পুরো এ প্রক্রিয়ায় প্রায় ১২-১৩ মাস সময় অকারণে নষ্ট হয়। সরকার শিক্ষার্থীদের এ সময় অপচয় রোধে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনতে চাইছে।

বিষয়টি গুরুতর সমস্যা চিহ্নিত করে ডিসেম্বরে সব পরীক্ষা শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে আসছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। একই সঙ্গে দ্রুত ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারি, তাহলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষা সবই শেষ হবে। এরপর তারা জানুয়ারিতে সঙ্গে সঙ্গেই উচ্চমাধ্যমিকে ভর্তি হবে। এতে দুই বছরের মধ্যেই তাদের কারিকুলাম ও সিলেবাস সম্পন্ন হবে।

ডিসেম্বর একাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস, যা পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ওই সময় বোর্ডগুলোকে পরীক্ষা নিতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি পাস করবে। ১৮ বছর বয়সেই এইচএসসি পাস করবে। কোনো সেশনজট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে যাবে। এটি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২