বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, "গতকালের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই। তবে সরকারের দায়িত্ব শুধু নিন্দা জানানো নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।"

তিনি জানান, সরকার অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে।

তথ্য উপদেষ্টা বলেন, "ঘটনার এখনো ২৪ ঘণ্টা পূর্ণ হয়নি। সব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সবকিছু সম্ভব হয় না। তদন্তের একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে।"

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক বক্তব্য। এ ধরনের বক্তব্য দেওয়ার অধিকার নাহিদ ইসলামের রয়েছে। তবে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

আরও

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০