বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, শিগগিরই ছাড়ের আশা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, শিগগিরই ছাড়ের আশা

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বেতন-ভাতা দ্রুত ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রস্তাব পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়া শেষ করে খুব শিগগিরই এপ্রিল মাসের বেতন-ভাতা ছাড় করা হবে।

এর আগে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, দুই থেকে তিন দিনের মধ্যেই প্রস্তাব পাঠানো হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রক্রিয়া কয়েক ধাপে সম্পন্ন হয়। প্রথমে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বিল দাখিল করেন। এরপর তা যাচাই-বাছাই করে শিক্ষা প্রশাসনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন শেষে বেতন সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু হওয়ায় এখন বেতন প্রক্রিয়া আগের তুলনায় বেশি স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হয়েছে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২