বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এমবাপ্পের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন জনপ্রিয় অভিনেত্রী

এমবাপ্পের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন জনপ্রিয় অভিনেত্রী

অবশেষে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এলিট’-এর তারকা এসতের এক্সপোসিতো।

২৬ বছর বয়সী এই অভিনেত্রীকে সম্প্রতি রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেতিকো মাদ্রিদ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিআইপি বক্সে খেলা উপভোগ করতে দেখা যায়। গোল ডটকমের তথ্য অনুযায়ী, এর আগে তাকে বিশ্বকাপজয়ী এমবাপ্পের সঙ্গে প্যারিসে যেতেও দেখা গেছে বলে জানা যায়।

গত ২২ মার্চ লা লিগার ওই ম্যাচে একা ছিলেন না এক্সপোসিতো; তার সঙ্গে ছিলেন ‘এলিট’-এর সহ-অভিনেতা সের্হিয়ো মোমো এবং এক ঘনিষ্ঠ বন্ধু। তবে বার্নাব্যুতে তার উপস্থিতি এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এমবাপ্পে নাকি বেশ কয়েক বছর ধরেই এক্সপোসিতোর ভক্ত। সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তিনি সামাজিক মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন।

এছাড়া, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের পরপরই তাদের প্রথম ডেটের খবর প্রকাশিত হয়। মার্চে তাদের একসঙ্গে প্রাইভেট জেটে প্যারিসে পৌঁছাতেও দেখা গেছে বলে দাবি করা হয়। সেখানে তারা একটি বিলাসবহুল হোটেলে সময় কাটান বলেও গুঞ্জন রয়েছে।

তবে এখন পর্যন্ত এমবাপ্পে বা এক্সপোসিতো, কেউই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। ব্যক্তিগত জীবন গোপন রাখতেই তারা আগ্রহী বলে জানা যায়।

সম্প্রতি ‘রোসালিয়া’র কনসার্টে যোগ দেন এক্সপোসিতো, যা ৩০ মার্চ মাদ্রিদের মুভিস্টার অ্যারেনাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি প্রথমে কনসার্টটিকে ‘দারুণ’ ও ‘অসাধারণ’ বলে প্রশংসা করেন।

পরে সাংবাদিকরা এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ‘সত্যি বলতে, আমি খুব একটা ফুটবল পছন্দ করি না।’

ম্যাচ নিয়ে জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, ‘সবকিছু ভালোই হয়েছে।’ এরপর এক সাংবাদিক মন্তব্য করেন, এমবাপ্পের সঙ্গে তাকে বেশ মানানসই লাগে এবং তারা একসঙ্গে সুখী হতে পারেন। এ মন্তব্যে হেসে ফেলেন এক্সপোসিতো এবং মজার ছলে জবাব দেন, ‘আমি এ বিষয়ে কিছু বলব না।’

আরও

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

খেলাধুলা

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন, অপর ম্যাচেও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা ছিল বেশি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্তুগিজ সু...

২০২৬-১০-০৪ ২২:৩২

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

খেলাধুলা

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে বাংলাদেশ সপ্তম স্থানে...

২০২৬-১০-০৩ ১৯:০২

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

খেলাধুলা

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

কলকাতার রাত আজ অন্যরকম হওয়ার অপেক্ষায়। এক পাশে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল, অন্য পাশে ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক প...

২০২৬-১০-০৩ ১৬:৪১

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯