এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেখ নূর আলম দীর্ঘদিন ধরে একাটুনা ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্ধকার রাস্তাঘাট আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছেন। এছাড়া, দরিদ্র ও গৃহহীন পরিবারগুলোর মাঝে টিন বিতরণ ও ঘর নির্মাণ করে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শিক্ষার উন্নয়নেও তাঁর অবদান সর্বজনবিদিত। সম্প্রতি তিনি দনাশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।
এলাকার সাধারণ ভোটাররা জানান, শেখ নূর আলম চেয়ারম্যান পদে নির্বাচিত না হয়েও যেভাবে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন একাটুনা ইউনিয়ন গঠনে শেখ নূর আলমের মতো যোগ্য ও মানবিক নেতৃত্ব চান।
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে শেখ নূর আলমের পক্ষ থেকে ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়েছে। তিনি নির্বাচিত হলে একাটুনা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে তাঁর সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেন।
যোগ্য নেতার যোগ্য মন, শেখ নূর আলম একাটুনা ইউনিয়নের উন্নয়ন।