বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই ভবনে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, 'অনলাইনে প্রতারণার অভিযোগে ভবনটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৭০টি ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচা