শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক রাতেই ধ্বংস স্বপ্নের বাগান, জীবননগরে ১৩০০ ড্রাগন গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

এক রাতেই ধ্বংস স্বপ্নের বাগান, জীবননগরে ১৩০০ ড্রাগন গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা গোরস্থান মাঠে পূর্ব শত্রুতার জেরে এক চাষির ড্রাগন ফলের বাগানের ১৩০০ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের প্রায় ১৩০০ গাছ গোড়া থেকে কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত চাষি মো. রিপন মুন্সির দাবি, তার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. রিপন মুন্সি পেয়ারাতলা গ্রামের গোলাম রসুলের ছেলে।

তিনি জানান, দীর্ঘ চার বছর ধরে যত্ন করে গড়ে তোলা তার ড্রাগন বাগান এক রাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে। বাগানের কর্মচারী মতিন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি প্রায় ১২-১৩ কাঠা জমির সব গাছ গোড়া থেকে কাটা। পুরো বাগান নষ্ট হয়ে গেছে। ঘটনার কয়েক দিন আগে পেয়ারাতলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ফারুকের ছেলে সাব্বির তাকে হুমকি দিয়েছিল। তিনি বলেন, সাব্বির বলেছিল, রিপন মুন্সি তার মামাকে আটকে রেখেছে, খুব দ্রুতই এর ফল পাবে।

এ বিষয়ে রিপন মুন্সি বলেন, সাব্বিরের মামা, বাকা মাঠপাড়ার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুলকে কয়েক দিন আগে টাকা লেনদেনের ঘটনায় আটক করা হয়েছিল। পরে তার পরিবারের সদস্যরা জামিনে তাকে ছাড়িয়ে নেয়। এই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তার বাগান কেটে নষ্ট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, আমি প্রায় ২০ বিঘা জমিতে ড্রাগনসহ বিভিন্ন বাগান করেছি। এখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করে। এই বাগানের ওপর অনেক পরিবারের জীবিকা নির্ভর করে। শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, আমার দীর্ঘদিনের পরিশ্রমও নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় তিনি জীবননগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেয়ারাতলা এলাকায় কয়েকশো বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে। এ ধরনের ঘটনা চাষিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই ঘটনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, আমি চুয়াডাঙ্গায় একটি জরুরী মিটিংয়ে আছি। থানায় পৌঁছে ঘটনার বিষয়ে তদন্ত সহকারে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব।

আরও

জুলাই ৩৬ স্মরণে  ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সারা দেশ

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (...

২০২৬-০৮-২১ ২২:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

২০২৬-০৮-২১ ২২:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স...

২০২৬-০৮-২১ ২২:২৫

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।

২০২৬-০৮-২১ ২২:২৪

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

সারা দেশ

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নি...

২০২৬-০৮-২১ ২২:২৩

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

সারা দেশ

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব...

২০২৬-০৮-২১ ১৮:৫৪