রবিবার, ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ঈদের নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদের নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক ও শিশুশিল্পী ইব্রাহিম।

 

৩ থেকে ৫ মার্চ পর্যন্ত ঢাকার উত্তরা, মিরপুর ও আগারগাঁওয়ে শুটিং হয়েছে নাটকটির। এই শহরের নাগরিক জীবনে সম্পর্কের টানাপোড়েনের কাহিনি নিয়ে রচিত হয়েছে নাটকটি। ষাটোর্ধ্ব হায়াত সাহেব সারা জীবন মফস্বলে চাকরি করেছেন। জমিজমা যা ছিল তা বিক্রি করে একমাত্র ছেলে জাফরকে ঢাকায় পড়িয়েছেন। জাফর এখন বিয়ে করে ঢাকায় সেটেলড। অন্যদিকে হায়াত সাহেবের স্ত্রী মারা গেছেন। তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। 

 

চিকিৎসার জন্য ঢাকায় আসেন একমাত্র ছেলে জাফরের বাড়িতে। জাফরের স্ত্রী টুম্পা চাকরি করেন। বাবাকে পেয়ে দুজনেই খুব খুশি হয়। কিন্তু শহুরে ব্যস্ততা আর জীবনের বাস্তবতায় ধীরে ধীরে নানা ধরনের তিক্ততা জন্মাতে শুরু করে। বাবা আর ছেলের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে চায় নিদারুণ বাস্তবতা।

 

নাটকটি নিয়ে নির্মাতা সুব্রত মিত্র বলেন, ‘এটা একটা পারিবারিক গল্পের নাটক। বাবা আর সন্তানের সম্পর্কের গল্পের নাটক। তাদের সাধ অনেক কিন্তু সাধ্যটা সীমিত। ছেলের ইচ্ছা করে বাবার জন্য জীবনের পুরোটা দিয়ে দিতে, কিন্তু বাস্তবতা তাকে দাঁড় করায় ভিন্ন এক দেয়ালের সামনে।’

 

নাটকটির চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন, সম্পাদনায় রমজান আলী। আবহসংগীত করেছেন প্রত্যয় খান। প্রযোজনা করেছেন মো. জামাল হোসেন। ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।

আরও

সালমান শাহ হত্যা মামলা : ২৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিনোদন

সালমান শাহ হত্যা মামলা : ২৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তার স্ত্রী সামীরা হক, সা...

২০২৬-০৫-১৪ ১৮:৩০

আগুন ধরে গিয়েছিল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

বিনোদন

আগুন ধরে গিয়েছিল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

অল্পের জন্য বড় ক্ষতি হতে রক্ষা পেলেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃত...

২০২৬-০৫-১২ ১৮:৪৭

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট

বিনোদন

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফে...

২০২৬-০৫-১১ ১৯:০৩

এক সিরিজ করে পাঁচটি সম্মাননা, ১৬ বছরের কুপারের নতুন ইতিহাস

বিনোদন

এক সিরিজ করে পাঁচটি সম্মাননা, ১৬ বছরের কুপারের নতুন ইতিহাস

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফের ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী অভিনেতা ওভেন কুপার। রোববার (...

২০২৬-০৫-১১ ০৯:৫২