রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক আর নেই

‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক আর নেই

জনপ্রিয় টিভি সিরিজ শার্লক হোমসে ড. ওয়াটসন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পরে জাতীয় নাট্যশালার মঞ্চে কিং লিয়ার নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন ইয়ান হলম।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি মিডসোমার মার্ডার্সসহ বহু জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেন। এছাড়া রেইলি, এস অব স্পাইজ, দ্য ওম্যান ইন ব্ল্যাক, দ্য রাইভালস, বার্টি অ্যান্ড এলিজাবেথ এবং দ্য ম্যান হু সো টুমরোতেও দেখা গেছে তাকে।

আশির দশকে জেরেমি ব্রেটর সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন ডেভিড বার্ক। পরে দ্বিতীয় মৌসুমে তার জায়গায় অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

জানা গেছে, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকে শুটিং করতে হওয়ায় মানসিকভাবে কষ্ট পেতেন তিনি। স্ত্রী আনা ক্যালডার মার্শাল ও ছেলে টম বার্কর কাছ থেকে দূরে থাকার কারণে তিনি দ্বিতীয় মৌসুমে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন।

ডেভিড বার্কের ছেলে টম বার্কও অভিনয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি দ্য মাস্কেটিয়ার্স এবং স্ট্রাইকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

আরও

প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিনোদন

ভোটাধিকার ফিরে পেতে মরিয়া প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নতুন করে সরব অভিনেতা ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। তার দাবি, রাজ্যে চলা এসআইআর (বিশেষ...

২০২৬-০৮-১১ ১৮:৫৫

পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

বিনোদন

রিজভীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

পুরনো বিতর্ক নিয়ে নতুন করে সরব হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুতে তার সম্পৃক্ততার অভিযোগ এবং নিজে...

২০২৬-০৮-০৮ ২০:৫২

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

বিনোদন

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

প্রেক্ষাগৃহে দর্শক টানার আকালের মুখে সিনেমার রুপালি পর্দায় নতুন এক বিপ্লব নিয়ে এলো সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ চমক ‘স্প...

২০২৬-০৮-০৬ ১১:০৫