শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

কাঁধখোলা গাউনে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

কাঁধখোলা গাউনে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর সঙ্গে এক সাহসী ক্যাপশন! ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন গ্ল্যামারাস লুকে মিলল তা; যা দেখে মুগ্ধ তার ভক্তরা।

নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ ও খানিকটা বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে ফারিয়ার শার্প লুক। সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল এবং ব্রেসলেট।

ছবিগুলোতে ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে ওঠে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

তবে শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে তার পোস্টের ক্যাপশনটি। ফারিয়া লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’ 

ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে অনুরাগী ও নেটিজেনদের ভিড় জমেছে। ফারিয়ার রূপের প্রশংসা করে এক অনুরাগী লিখেছেন, ‘একদম কুইন লুক!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ অনেকেই আবার এই বোল্ড লুকের প্রশংসা করেছেন মুক্তকণ্ঠে।

আরও

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

বিনোদন

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও মাটিতে পা রেখেই চলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজের বাড়িতেই নিয়মিত সবজি-ফল...

২০২৬-০৮-০৩ ০৯:০২

টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব, অতঃপর...

বিনোদন

টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব, অতঃপর...

রিয়ালিটি শো ‘লকআপ ২’ থেকে বিদায় নেওয়ার পরও আলোচনায় রয়েছেন আকাঙ্ক্ষা চৌধুরী। শো থেকে বেরিয়ে এবার ক্যারিয়ারের শুরুর দিকের...

২০২৬-০৮-০২ ২১:৩৫

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

বিনোদন

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

বলিউডের ‘আদর্শ’ বন্ধুত্বের উদাহরণ টানলে সঞ্জয় দত্ত ও সালমান খানের কথা আসবে প্রথম দিকেই। কয়েক দশক ধরে তাদের বন্ধুত্ব। একজ...

২০২৬-০৮-০১ ১২:৪৭

ফের তাহসান-মিথিলার বিয়ে চান ভক্তরা, ফেসবুকে ইভেন্ট

বিনোদন

ফের তাহসান-মিথিলার বিয়ে চান ভক্তরা, ফেসবুকে ইভেন্ট

বাংলাদেশের একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলাকে পুনরায় একসঙ্গে দেখতে চান তাদের ভক্ত-অনুরাগীরা...

২০২৬-০৭-২৭ ০৯:১৬

৪ বার বিয়ে, ৪ বার বিচ্ছেদ: যা বললেন কিংবদন্তি তারকা

বিনোদন

৪ বার বিয়ে, ৪ বার বিচ্ছেদ: যা বললেন কিংবদন্তি তারকা

ভালোবাসার গল্প সব সময় রূপকথার মতো হয় না। কখনো সম্পর্ক ভেঙে যায়, আবার কখনো নতুন করে শুরু হয়। হলিউড তারকা জেনিফার লোপেজের...

২০২৬-০৭-২৬ ২৩:০৭