বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঈদের ছুটিতে সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড়

ঈদের ছুটিতে সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড়

বাংলার ভূস্বর্গখ্যাত সাজেক ভ্যালিতে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গাড়ির সংকটে অনেকেই যেতে পারছেন না। রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে।

ঈদের তৃতীয় দিন সোমবার খাগড়াছড়ি থেকে চারশ’র অধিক গাড়ি সাজেকে প্রবেশ করেছে। সাজেকে ছোট-বড় মিলিয়ে মোট ১১৮টি রিসোর্ট রয়েছে, যেখানে প্রায় তিন হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারেন।

খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোকে সাজেক যাওয়ার জন্য বাঘাইহাট মাঠে স্কটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

খাগড়াছড়ির লাইনম্যান সৈকত চাকমা বলেন, খাগড়াছড়ি থেকে পিকআপ, সিএনজি ও মোটরসাইকেল মিলিয়ে সাড়ে তিনশ’ গাড়ি প্রবেশ করেছে। এছাড়াও অর্ধশত ব্যক্তিগত গাড়ি রয়েছে। গাড়ির সংকটে অনেকেই সাজেকে যেতে পারছেন না। সাজেক থেকে গাড়ি কম বের হচ্ছে।

সাজেকের গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফত জানান, সোমবার সকাল থেকে প্রায় তিনশো গাড়ি বের হয়েছে। গত দু’দিনের তুলনায় আজ সবচেয়ে বেশি পর্যটক সাজেকে এসেছে।

রাঙামাটির সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, গত ২২ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সব রুম বুকিং রয়েছে। সাজেকে ১১৮টি রিসোর্টে প্রায় তিন হাজার পর্যটক থাকার ব্যবস্থা আছে।

তিনি আরও জানান, এর চেয়ে বেশি পর্যটক এলে তাদের জন্য আশেপাশের বসতবাড়িতে থাকার ব্যবস্থা করা যাবে।

সুপর্ণ দেব বর্মন আরও বলেন, গত দেড় মাস ধরে সাজেক প্রায় পর্যটকশূন্য ছিল। এই ছুটিতে পর্যটক আসায় ভালো ব্যবসা হবে বলে আশা করছেন।

আরও

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০