সোমবার, ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রোল, যুবককে লিগ্যাল নোটিশ

এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রোল, যুবককে লিগ্যাল নোটিশ

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২১ জুন) ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে অভিযুক্ত করা হয়েছে নড়াইল জেলার আদমপুর গ্রামের বাসিন্দা মো. সোহাগ ফরাজীকে, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত।

নোটিশে বলা হয়, নোটিশদাতার বন্ধু মির্জা গালিব স্বতেজ একজন কট্টর ব্রাজিল ফুটবল দলের সমর্থক। কিন্তু মো. সোহাগ ফরাজী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Md Shohag’ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মির্জা গালিব স্বতেজের ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং এর ফলে নোটিশদাতা শাহাদাত জালাল পিয়াস ও তাঁর বন্ধু মির্জা গালিব স্বতেজের সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানির উদ্দেশ্যে এসব ছবি প্রচার করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, অভিযুক্ত সোহাগ ফরাজীকে ৭২ ঘণ্টার মধ্যে তাঁর ফেসবুক আইডি থেকে সংশ্লিষ্ট সব ছবি ও পোস্ট মুছে ফেলার পাশাপাশি তিন দিনের মধ্যে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ব্রাজিল সমর্থক মির্জা গালিব স্বতেজ বলেন, “আমি একজন ব্রাজিল ফুটবল দলের সমর্থক। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আমার ছবি বিকৃত করে আমাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। বিষয়টি আমার ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের অংশ হিসেবে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ফুটবল সমর্থন নিয়ে সুস্থ প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু কাউকে হেয়-প্রতিপন্ন বা অপমান করার উদ্দেশ্যে ছবি বিকৃত করে প্রচার করা অনুচিত। আমি আশা করি, সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত এসব আপত্তিকর ছবি ও পোস্ট সরিয়ে নিয়ে নিজের ভুল স্বীকার করবেন। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত মো. সোহাগ ফরাজীর বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু বলেন, “আমার মক্কেল শাহাদাত জালাল পিয়াসের পক্ষে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তিকর কনটেন্ট অপসারণ এবং ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা করা না হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে  নামিয়ে আনতে কাজ করছে সরকার

সারা দেশ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং...

২০২৬-০৬-২২ ১৭:৩৯

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচন : সকল পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সারা দেশ

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচন : সকল পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে সকল পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বা...

২০২৬-০৬-২২ ১৬:৩৩

গাইবান্ধায় শিবির নেতা খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেফতার-১

সারা দেশ

গাইবান্ধায় শিবির নেতা খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেফতার-১

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দ্বন্দ্বে শিবির নেতা সাইফুল্লা...

২০২৬-০৬-২২ ১৬:৩১

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা আছে। নারায়ণগঞ্জে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সারা দেশ

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা আছে। নারায়ণগঞ্জে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে ৮ হাজারের মতো ইটভাটা রয়েছে এরমধ্যে ৫ হাজার অবৈধ।সোমবার দু...

২০২৬-০৬-২২ ১৩:৪৭

ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণের পর হত্যা: আসামি তাহেরকে মৃত্যুদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

সারা দেশ

ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণের পর হত্যা: আসামি তাহেরকে মৃত্যুদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে চার বছর বয়সি শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে একমাত্র আসামি আবু ত...

২০২৬-০৬-২২ ১৩:৪৬