শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ

ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ

স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য, প্রযুক্তি উদ্যোক্তা এবং দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সেক্রেটারি অব স্টেট টাডেজ স্ল্যাপনিক গত বুধবার (১ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে ডিজিটাল রূপান্তর, সামাজিক উদ্যোক্তা উন্নয়ন, ব্লকচেইন প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ একাডেমিক ব্যক্তিবর্গ এবং কর্মকর্তারা তাকে স্বাগত জানান। 

অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল অর্থনীতি, সামাজিক উদ্যোক্তা উন্নয়ন, ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।  বৈঠকে শিক্ষা ও গবেষণায় নতুন প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সামাজিক উদ্যোক্তা উন্নয়ন এবং ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার নিয়ে দুই পক্ষ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় চীনের ইউথিংক সেন্টারের সেক্রেটারি জেনারেল অ্যালেক্স ওয়াং উপস্থিত ছিলেন। তিনিও সম্ভাব্য যৌথ উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন।

পরে অতিথিরা ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা উদ্যোগ, আধুনিক সুযোগ-সুবিধা এবং উদ্ভাবনকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবহিত হন।

আরও

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠান আজ, ২৭ জুন ২০২৬, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, আ...

২০২৬-০৬-২৭ ১৯:৪৮

কুয়েটকে গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান ভিসি

শিক্ষা-ক্যাম্পাস

কুয়েটকে গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়...

২০২৬-০৬-২৫ ২০:৩২

এইচএসসি পরীক্ষায় নকল করলে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষায় নকল করলে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষায় কোনও শিক্ষার্থী নকল করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়...

২০২৬-০৬-২৪ ১৪:১৫

যেকোনো মূল্যে পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

শিক্ষা-ক্যাম্পাস

যেকোনো মূল্যে পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্...

২০২৬-০৬-২৪ ১১:৩৯

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

শিক্ষা-ক্যাম্পাস

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামে বাগান মালির মৃত্যু হয়...

২০২৬-০৬-২৩ ১৩:৪৮

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

শিক্ষা-ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুল...

২০২৬-০৬-২২ ২২:৪৮