শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দুইশ বছর পর প্রথম মেয়ে শিশুর জন্ম, রাজকীয় অভ্যর্থনায় বাড়িতে আনল পরিবার

দুইশ বছর পর প্রথম মেয়ে শিশুর জন্ম, রাজকীয় অভ্যর্থনায় বাড়িতে আনল পরিবার

ভারতের মহারাষ্ট্রের দহিফালে পরিবার— গত ২০০ বছর ধরে এ পরিবারে যত শিশুর জন্ম হয়েছে তাদের সবাই ছিল ছেলে। এ কারণে একটি মেয়ে শিশুর জন্য অধীর আগ্রহে ছিলেন তারা। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হয় ২০০ বছর ও পাঁচ প্রজন্ম পর। কয়েকদিন আগে তাদের পরিবারে জন্ম হয় প্রথম মেয়ে শিশুর।

যেহেতু শিশুটি তাদের জন্য ‘স্পেশাল’। তাই তারা তাকে রাজকীয় কায়দায় হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের বীদ এলাকার দহিফলে পরিবারে ওই মেয়ে শিশুটির জন্ম হওয়ার পর থেকেই তাদের মধ্যে আনন্দ কাজ করছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় রাজকীয় অভ্যর্থনায় শিশুটিকে বাড়িতে নিয়ে আসবে।

গার্গি নামে এ শিশুটির দাদা লিমবাজি দাহিফলে অশ্রুসিক্ত চোখে বলেন, “পরিবারে একটি মেয়ে শিশু আসা আমাদের জন্য সৌভাগ্য। অনেক বছর ধরে মেয়ে না হওয়ায় আমাদের মধ্যে দুঃখ ছিল। কিন্তু সেই আশা এখন পূরণ হয়েছে।”

তিনি আরও বলেছেন, “আমি আমার দুই পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখেছি। আজ নিজের নাতনিকে রাজকীয়ভাবে বাড়িতে আনতে পেরে আমি অনেক খুশি।”

রথের গাড়িতে ওই মেয়ে শিশু ও তার মা বসেছিল। এ সময় তাদের চারপাশে বাজছিল ব্যান্ড পার্টির বাঁশি ও ড্রাম।

আরও

যুক্তরাষ্ট্রের হামলার জবাব কুয়েত-জর্ডান ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার জবাব কুয়েত-জর্ডান ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটি কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন অবকাঠামো টার্গেট...

২০২৬-০৯-০২ ০৮:২১

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করল ‘টাইম’

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করল ‘টাইম’

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবদান রাখা ও আলোচিত সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন...

২০২৬-০৯-০২ ০৫:০২

কিয়েভে রাশিয়ার হামলায় এক ভারতীয়সহ নিহত ১২

আন্তর্জাতিক

প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী রাতভর কাজ করেছেন কিয়েভে রাশিয়ার হামলায় এক ভারতীয়সহ নিহত ১২

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আহত...

২০২৬-০৯-০২ ০৪:৩১

জর্ডানে মার্কিন সেনা ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন সেনা ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

জর্ডানের ‘ক্যাম্প তিতিন’–এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলাম...

২০২৬-০৯-০২ ০৪:২৬

মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২২৯ যাত্রী নিয়ে নিরাপদে নামল বিমান

আন্তর্জাতিক

মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২২৯ যাত্রী নিয়ে নিরাপদে নামল বিমান

উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনে ত্রুটির আশঙ্কা। আতঙ্ক ছড়াল ২২৯ যাত্রী নিয়ে আকাশে থাকা ইন্ডিগোর একটি বিমানে। শেষ পর্...

২০২৬-০৯-০১ ২৩:০০

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

আন্তর্জাতিক

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে, গণমাধ্যমে প্রায়ই এমন খবর আসছে।...

২০২৬-০৯-০১ ২২:৫৮